ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ের দায়ে যুবককে ১০ বছরের কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকা ক্রয়-বিক্রয়ের অভিযোগে ফরিদুল ইসলাম নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি ফরিদুল ইসলাম পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ফরিদুল ইসলাম উল্লাপাড়া উপজেলার মাটিকুড়া মাঠপাড়া গ্রামের কালাচাঁনের ছেলে। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ১০ মে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় ফরিদুল ইসলামকে এক হাজার টাকার ৮০টি জাল নোটসহ আটক করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই ইশানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ের দায়ে যুবককে ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬