ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিয়ানীবাজারে ৫০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, বিয়ানীবাজার উপজেলার দুবাগ মোড় এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১২ বস্তায় মোট ৩ হাজার ৩৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ ৪০ হাজার টাকা। চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

বিয়ানীবাজারে ৫০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

আপডেট সময় : ০৪:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬