ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বগুড়ায় ইট-বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্য দিবালোকে রকি (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনানী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রকি গণ্ডগ্রাম নতুনপাড়ার বেলাল হোসেনের ছেলে এবং তিনি এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন।

নিহতের পরিবারের অভিযোগ, ব্যবসায়িক বিরোধের জের ধরে ফোন করে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

বগুড়ায় ইট-বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৪:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬