ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হবিগঞ্জে কলেজছাত্র হত্যা: পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জের বেগমপুরে সরকারি জমি দখল নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র মঞ্জুর মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হেলাল মিয়া, নাসির মিয়া ও মাসুম মিয়া।

তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, গত ১৯ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মঞ্জুর মিয়া নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

হবিগঞ্জে কলেজছাত্র হত্যা: পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬