ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মহেশপুর সীমান্তে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত: নিহত ব্যক্তি আফগান নাগরিক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় লাশটি আফগানিস্তানের নাগরিক হাশমত মোহাম্মাদির বলে নিশ্চিত হওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া লাশের ছবি দেখে তার আমেরিকা প্রবাসী ভাই মোহাম্মাদ ইরা এই পরিচয় শনাক্ত করেন। গত ১৩ এপ্রিল লাশটি উদ্ধারের পর পুলিশ ও পিবিআই আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে ব্যর্থ হলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে তা দাফন করা হয়।

নিহতের ভাইয়ের দেওয়া তথ্যমতে, হাশমত ইতালির পাসপোর্টধারী ছিলেন এবং রত্নপাথর ব্যবসার সুবাদে ভারতে নিয়মিত যাতায়াত করতেন। ভারতে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পাঁচ বছর কারাবাসের পর মুক্তি পেলেও দেশে ফেরার পথ খুঁজে পাচ্ছিলেন না তিনি। সেই সুযোগে জনৈক বাংলাদেশি তাকে দেশে ফেরার প্রলোভন দেখিয়ে বিপদে ফেলে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিকতর তদন্ত চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

মহেশপুর সীমান্তে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত: নিহত ব্যক্তি আফগান নাগরিক

আপডেট সময় : ০৩:৪১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬