গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জসিম ও শরিফুল আলম আরিফ।
পুলিশ জানায়, সম্প্রতি ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির একটি ঘটনা ঘটে। সেই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই দুজন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করার পর জসিমের বাসা থেকে অস্ত্র ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 























