ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির মালামালসহ গ্রেপ্তার ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নির্মাণসামগ্রী চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— আল মামুন সরকার, মো. মামুনুর রশীদ ও মো. মাসুম বিল্লাহ।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ভোরে হাসপাতালের বেজমেন্ট থেকে মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ মূল্যবান স্ক্রাব বা নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায় একটি চক্র। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে চুরি হওয়া চার মিনি ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাবিক নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের দূত: নৌ প্রতিমন্ত্রী

সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির মালামালসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬