বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনকে এই কমিটির প্রধান করা হয়েছে।
অভিযোগ রয়েছে, সরকারি প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দকৃত ৬৬ টন ৮৮০ কেজি চালের মধ্যে ৭১টি কার্ডের বিপরীতে ৫ টন ৬৮০ কেজি চাল বিতরণ না করে আত্মসাৎ করেছেন প্যানেল চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলে প্রশাসন নড়েচড়ে বসে। তবে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
রিপোর্টারের নাম 























