কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নুরুল হক (২০) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত নুরুল হক বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।
পুলিশ জানায়, সন্দেহজনক গতিবিধির কারণে ওই যুবককে তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা একটি শপিংব্যাগের ভেতরে বিশেষ কৌশলে রাখা ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে এপিবিএনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 























