ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ওসমানীনগরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় পানিবন্দি ৪০০ পরিবার, চরম দুর্ভোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিকল্পনাগত ত্রুটির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে দয়ামীর ইউনিয়নের চকমন্ডল কাপন এলাকায় পানি নিষ্কাশনের ড্রেন ভরাট করে ফেলায় সামান্য বৃষ্টিতেই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রায় ৪০০টি পরিবার দীর্ঘ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়দের অভিযোগ, ড্রেন ভরাট করা হলেও নতুন করে কোনো বিকল্প ব্যবস্থা না নেওয়ায় গ্রামটি এখন অকাল বন্যার কবলে পড়েছে।

জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের যাতায়াত বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিশুদের মধ্যে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। এমনকি গবাদিপশু লালন-পালন এবং বৈশাখী ফসল মাড়াইয়ের কাজেও দেখা দিয়েছে চরম প্রতিবন্ধকতা। ভুক্তভোগী এলাকাবাসী এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

ওসমানীনগরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় পানিবন্দি ৪০০ পরিবার, চরম দুর্ভোগ

আপডেট সময় : ০১:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬