ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে ইটিপিবিহীন দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবেশ দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়াই সরাসরি ক্ষতিকর তরল বর্জ্য পরিবেশে ফেলার অপরাধে দুটি ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘নিউ আলম ডাইং’ এবং ‘আব্দুর রব ডাইং’ নামের প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার পাশাপাশি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। আড়াইহাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ ও ডিপিডিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

নারায়ণগঞ্জে ইটিপিবিহীন দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬