চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করার লক্ষ্যে বসানো বায়োমেট্রিক মেশিনগুলো এখন অকার্যকর হয়ে পড়ে আছে। প্রায় আট বছর আগে কোটি টাকা ব্যয়ে স্থাপন করা এসব যন্ত্রের কোনোটিই বর্তমানে কার্যকর নয়, যা সরকারি অর্থের চরম অপচয় হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে ১৮০টি বিদ্যালয়ে এসব মেশিন বসানো হয়েছিল। প্রতিটি মেশিনের জন্য তৎকালীন বাজারমূল্যের চেয়ে অনেক বেশি টাকা ব্যয় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় কারিগরি সংযোগ ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে অধিকাংশ মেশিনই অকেজো অবস্থায় পড়ে আছে অথবা প্রধান শিক্ষকের কক্ষের দেয়ালে অকেজো অবস্থায় ঝুলে আছে। যথাযথ পরিকল্পনা ও নজরদারির অভাবে সরকারের এই মহতি উদ্যোগটি কার্যত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
রিপোর্টারের নাম 






















