ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জাইমা রহমানের এআই ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, কলেজছাত্র আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে জাইমা রহমানের আপত্তিকর ছবি ও কুরুচিপূর্ণ মন্তব্য ফেসবুকে ছড়ানোর অভিযোগে শাকিল আহমেদ নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শাকিল তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, মঙ্গলবার অভিযুক্ত শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিতর্কিত ছবিটি পোস্ট করেন, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

জাইমা রহমানের এআই ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, কলেজছাত্র আটক

আপডেট সময় : ১১:৫১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬