ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কুমিল্লায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্থানীয় বিএনপি নেতা হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার ধান্যদৌল গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের ছেলে সোনা মিয়া ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। এদিকে, ঘটনার পর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের সঙ্গে জড়িতদের দলে কোনো স্থান নেই। মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

কুমিল্লায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬