মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের অংশ হিসেবে তারা ৩১টি জাহাজকে দিক পরিবর্তন করতে বা বন্দরে ফেরত যেতে নির্দেশ দিয়েছে। এসব জাহাজের মধ্যে বেশিরভাগই ছিল তেলবাহী ট্যাংকার।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বাহিনী ‘ইরানের বিরুদ্ধে অবরোধের অংশ হিসেবে ৩১টি জাহাজকে ঘুরে যেতে বা বন্দরে ফিরে আসতে নির্দেশ দিয়েছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বার্তায় সামরিক বাহিনী আরও বলেছে, ‘অধিকাংশ জাহাজই মার্কিন নির্দেশনা মেনে চলেছে’।
সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বন্দর অবরোধের এই অভিযানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা, ১৭টি যুদ্ধজাহাজ এবং ১০০টিরও বেশি বিমান অংশ নিচ্ছে।
রিপোর্টারের নাম 





















