যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, হরমুজ প্রণালিতে স্থাপন করা সমুদ্র মাইন অপসারণ করতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক বৈঠকে গোপনীয় ব্রিফিংয়ের সময় প্রণালীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে এই তথ্য প্রদান করেন। তবে, এই বৈঠকটি আইনপ্রণেতাদের মধ্যে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয়, কৌশল এবং উদ্দেশ্য সম্পর্কে। এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। এছাড়াও, যুদ্ধের শুরুতে ইরানের একটি স্কুলে হামলার বিষয়েও প্রশ্ন তোলা হয়েছিল, যেখানে প্রায় ১৬৫ জন নিহত হয়েছিল, যাদের অধিকাংশই ছিল স্কুলছাত্রী।
রিপোর্টারের নাম 





















