ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি পোস্ট, পঞ্চগড়ে যুবক গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. শাকিল আহমেদ (২৪)। তিনি দেবীগঞ্জ উপজেলার নগর ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি বিতর্কিত ছবি ও ক্যাপশন পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে শাকিলকে আটক করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর পোস্টটির সত্যতা যাচাই করে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ মাস ধরে জননিরাপত্তায় সক্রিয় ভূমিকা পালনের পর ব্যারাকে ফেরার অপেক্ষায় সেনাবাহিনী

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি পোস্ট, পঞ্চগড়ে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬