যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি বলে দাবি করেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট এই বিষয়টি নিশ্চিত করেন।
হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ পর্যন্ত কখন শেষ হবে, তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নির্ধারণ করবেন। মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, ‘কিছু সংবাদমাধ্যমে যেমনটা বলা হচ্ছে, প্রেসিডেন্ট তেমন কোনো কঠোর সময়সীমা বেঁধে দেননি। কিছু বেনামী সূত্রের বরাত দিয়ে তিন থেকে পাঁচ দিনের সময়সীমার যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।’
তিনি আরো জানান, শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তাবলির বিষয়ে ইরানের নেতাদের কাছ থেকে একটি সম্মিলিত প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছেন মার্কিন নেতৃত্ব।
রিপোর্টারের নাম 




















