ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি পুনরায় চালুর শর্ত জানালেন ইরানি স্পিকার গালিবাফ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, নৌ অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার প্রক্রিয়া বন্ধ না হলে এবং সব ফ্রন্টে ইসরাইলি সামরিক তৎপরতা না থামলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ উল্লেখ করেন, একটি পূর্ণাঙ্গ ও অর্থবহ যুদ্ধবিরতির জন্য জায়নবাদীদের যুদ্ধংদেহী মনোভাব ত্যাগ করা অপরিহার্য। তিনি বলেন, নৌ অবরোধের মতো চরম আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল শুরু করা বাস্তবসম্মত নয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় ইরানের নেতৃত্ব দেওয়া এই নেতা আরও জানান, কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করে ইরান কোনো ছাড় দেবে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যারা সামরিক আগ্রাসনের মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, তারা চাপের মুখেও সফল হবে না। সংকটের একমাত্র সমাধান হলো ইরানি জাতির ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেওয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস

হরমুজ প্রণালি পুনরায় চালুর শর্ত জানালেন ইরানি স্পিকার গালিবাফ

আপডেট সময় : ০৩:২৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬