আন্তর্জাতিক তেল সংকটের ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও ৩০ দিনের জন্য বাড়িয়েছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেল সরবরাহে যে সংকট দেখা দিতে পারে, তা এড়াতে বিভিন্ন দেশ এই অনুরোধ করেছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশন্স উপকমিটির বাজেট বিষয়ক শুনানিতে বেসেন্ট জানান, গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠকের সময় প্রায় ১০টি দেশের অর্থমন্ত্রী তাকে এই অনুরোধ জানিয়েছিলেন। এই সিদ্ধান্তের মাধ্যমে মার্কিন প্রশাসন তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসেছে। গত সপ্তাহে বেসেন্ট বলেছিলেন যে, নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না।
রিপোর্টারের নাম 























