ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

তনু হত্যা মামলার প্রধান আসামির রিমান্ড মঞ্জুর, ন্যায়বিচারের আশায় কাঁদলেন মা

কুমিল্লায় চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলার প্রধান আসামি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে তাকে কুমিল্লা সদর কোর্ট-১ এ হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, আদালত সাত দিনের রিমান্ড চেয়েছিলেন, তবে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এই প্রথম মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হলো। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতর থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ ১০ বছর পর এই মামলার তদন্তে নতুন মোড় নিল।

আদালতের সামনে তনুর মা ন্যায়বিচারের আশায় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমি চাই আমার মেয়ে হত্যার বিচার হোক। আমার জীবনটা কষ্টে কেটে যাচ্ছে। আমি আমার মেয়ের হত্যার সঠিক বিচার চাই।’ আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৮০টি শুনানির তারিখ পেরিয়ে গেছে এবং চারটি সংস্থার সাতজন তদন্তকারী কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

তনু হত্যা মামলার প্রধান আসামির রিমান্ড মঞ্জুর, ন্যায়বিচারের আশায় কাঁদলেন মা

আপডেট সময় : ১১:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬