ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইসরায়েলি বাহিনীর ‘লাল মানচিত্র’ সতর্কতা: লেবাননে চরম আতঙ্ক ও গণপলায়ন

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন এক সতর্কবার্তাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মোবাইল ফোনে হঠাৎ আসা ডিজিটাল বার্তায় মানচিত্রের নির্দিষ্ট এলাকা, ভবন ও রাস্তাকে লাল রঙ দিয়ে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এই সংকেত পাওয়ার পরপরই হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ছে, যার ফলে দেশটির জনজীবন ওলটপালট হয়ে গেছে।

সতর্কবার্তা পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে লেবাননের সরু রাস্তাগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। শিশু ও বৃদ্ধদের নিয়ে পরিবারগুলো কোনোমতে প্রাণ বাঁচাতে রাস্তায় নেমে আসে। অনেক এলাকায় স্কুল চলাকালীন এই বার্তা পৌঁছালে শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে তীব্র যানজটের কারণে অনেক অভিভাবক সময়মতো স্কুলে পৌঁছাতে না পারায় অনেক শিশুকে একা রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে দেখা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে নাগরিকদের বলা হয়েছে, নিজেদের এবং সন্তানদের নিরাপত্তার স্বার্থে চিহ্নিত এলাকা থেকে অন্তত ৩০০ মিটার দূরে অবস্থান করতে। এই ধরনের হঠাৎ আসা সতর্কবার্তা এবং এর পরপরই বিমান হামলার ঘটনায় লেবাননের সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা ও মানসিক অস্থিরতা চরম আকার ধারণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ের দায়ে যুবককে ১০ বছরের কারাদণ্ড

ইসরায়েলি বাহিনীর ‘লাল মানচিত্র’ সতর্কতা: লেবাননে চরম আতঙ্ক ও গণপলায়ন

আপডেট সময় : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬