ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হাতিয়ায় যৌথবাহিনীর অভিযান: দেড় হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবৈধভাবে মজুত করা দেড় হাজার লিটার ডিজেল জব্দ করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তমরদ্দি বাজারে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ এই জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. মফিজ উদ্দিন ফারুক নামে একজনকে আটক করা হয়েছে, যার বাড়ি তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে।

অভিযান শেষে জব্দ করা তেল ও আটক ব্যক্তিকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অবৈধভাবে তেল মজুতের দায়ে আটক ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

হাতিয়ায় যৌথবাহিনীর অভিযান: দেড় হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১

আপডেট সময় : ০৬:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬