ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বাড়িতে মজুত রাখা ডিজেলে পড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার ফুলছড়িতে ডিজেল মজুত রাখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এক শিশু। ট্রাক মালিক আশিকুর রহমান তার ট্রাকের জন্য ৫০ লিটার ডিজেল একটি অর্ধকাটা প্লাস্টিকের ড্রামে বাড়িতে মজুত রেখেছিলেন। সংকট মোকাবিলার জন্য রাখা এই ডিজেলই কেড়ে নিল তার তিন বছরের ছেলে আরাফ প্রামাণিকের প্রাণ।

ঘটনাটি ঘটেছে জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবুর বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির বারান্দায় খেলার সময় আরাফ দুর্ঘটনাবসত ড্রামে রাখা ডিজেলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরবেলা শিশুটির মৃত্যু হয়।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের মেম্বার মেহেদী হাসান একরামুল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ঘটনাটি সঠিক এবং শিশুটি ডিজেলে পড়ে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চালসহ আটক ৩

বাড়িতে মজুত রাখা ডিজেলে পড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬