ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত, শোকের ছায়া

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে মো. আবু নাসের শামীম (৫৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরের বারাখওয়ানাত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামীম দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করতেন এবং দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার সময় শামীম তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন। তিনি জানান, আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়, যার ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। শামীমের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তিনি স্ত্রী ও চার সন্তানের জনক ছিলেন।

নিহতের স্বজন এবং বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন জানান, তার ফুফাতো ভাই শামীম দীর্ঘ দিন ধরে জোহানেসবার্গে ব্যবসা করতেন। বর্তমানে তার লাশ দেশে আনার প্রস্তুতি চলছে। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত, শোকের ছায়া

আপডেট সময় : ০৬:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬