প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৮৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৫১ কোটি টাকা কম। বাজেট কাঠামোর বিস্তারিত তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বাজেটে মন্ত্রণালয়ের জন্য ৮৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে পরিচালন ব্যয় বাবদ ৮৬৩ কোটি এবং উন্নয়ন ব্যয় বাবদ ৪১৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় প্রবাসীদের অগ্রাধিকারের কথা উল্লেখ করে বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশী জনশক্তির সুরক্ষা ও কল্যাণে আমাদের সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকার একটি বিশেষ প্রবাসী কার্ড প্রবর্তন করছে। এই কার্ডটি প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তার সাথে সংযুক্ত করা হবে।
এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৯৩১ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছিল, যার মধ্যে পরিচালন ব্যয় বাবদ ৪৩৪ কোটি এবং উন্নয়ন ব্যয় বাবদ ৪৯৭ কোটি টাকা অন্তর্ভুক্ত ছিল।
রিপোর্টারের নাম 



















