ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইসরায়েলকে বাদ না দিলে ইউরোভিশন বর্জনের ডাক ১০০০ শিল্পীর

গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে এবং ইসরায়েলকে আসন্ন ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন বিশ্বের এক হাজারেরও বেশি সংগীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মী। ‘নো মিউজিক ফর জেনোসাইড’ নামক একটি সংগঠনের ব্যানারে মঙ্গলবার তারা ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়নকে (ইবিইউ) একটি খোলা চিঠি দিয়েছেন।

চিঠিতে শিল্পীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, ইসরায়েলি সম্প্রচার সংস্থা ‘কেএএন’-কে প্রতিযোগিতা থেকে বাদ না দেওয়া পর্যন্ত শিল্পী, কর্মী এবং ভক্তদের এই আয়োজন বর্জন করা উচিত। স্বাক্ষরকারীদের তালিকায় ব্রায়ান ইনো, ম্যাসিভ অ্যাটাক এবং রজার ওয়াটার্সের মতো বিশ্বখ্যাত তারকাদের পাশাপাশি ইউরোভিশনের সাবেক বিজয়ীরাও রয়েছেন।

আন্দোলনকারীদের দাবি, ইউক্রেন যুদ্ধের কারণে ২০২২ সালে রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও ইসরায়েলের ক্ষেত্রে ইবিইউ-এর এই নমনীয়তা চরম ভণ্ডামির পরিচয় দেয়। তারা বলছেন, গাজায় দীর্ঘ সময় ধরে চলা হত্যাযজ্ঞ এবং পশ্চিম তীরে ভূমি দখলের মতো ঘটনা আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন। উল্লেখ্য, আগামী ১২ থেকে ১৬ মে অস্ট্রিয়ায় এই প্রতিযোগিতার পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র ও তিস্তার পানি কমলেও বেড়েছে নদীভাঙন, গাইবান্ধায় চরাঞ্চলের মানুষের দুর্দশা

ইসরায়েলকে বাদ না দিলে ইউরোভিশন বর্জনের ডাক ১০০০ শিল্পীর

আপডেট সময় : ০৬:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬