আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, নিয়ম লঙ্ঘন করার দায়ে এমএসসি ফ্রানচেস্কা ও এপামিনোন্দাস নামের জাহাজ দুটিকে আটক করা হয়েছে এবং সেগুলোকে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো জাহাজ, ভেসেল বা তেলবাহী ট্যাঙ্কার চলাচলের জন্য তাদের অনুমতি ও সমন্বয় অপরিহার্য। এই পূর্বঘোষিত অবস্থানের ধারাবাহিকতায় জাহাজ দুটি জব্দ করা হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে যে, এই পানিপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নির্দিষ্ট চার্জ ও ট্রানজিট ফি আরোপের বিষয়ে আলোচনা চলছে। মূলত, আইআরজিসির সঙ্গে আগাম সমন্বয় নিশ্চিত করতেই এই প্রক্রিয়া চালুর কথা জানানো হয়েছে, যা প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার পূর্বের কৌশলের সঙ্গে সংগতিপূর্ণ।
রিপোর্টারের নাম 

























