ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নতুন আগ্রাসন চালালে কল্পনাতীত জবাব দেবে ইরান: আইআরজিসি

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) সতর্কবার্তা দিয়ে বলেছে, ইরানের ওপর নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। আইআরজিসির দাবি, তারা যুদ্ধক্ষেত্রে নতুন ও উন্নত সক্ষমতা প্রয়োগে পুরোপুরি প্রস্তুত এবং শত্রুপক্ষের এমন সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানতে সক্ষম, যা তাদের কল্পনার বাইরে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নিজেদের শক্তিশালী গণশক্তি হিসেবে উল্লেখ করে। এতে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ইসরায়েল ও মার্কিন বাহিনী ইতিমধ্যেই চাপের মুখে পড়েছে। এই অঞ্চলে বিদেশি শক্তির সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা যে ইরান অর্জন করেছে, তা নিয়ে দেশবাসী গর্বিত। বর্তমান যুদ্ধবিরতির সময় শত্রুর প্রতিটি পদক্ষেপ নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র ও তিস্তার পানি কমলেও বেড়েছে নদীভাঙন, গাইবান্ধায় চরাঞ্চলের মানুষের দুর্দশা

নতুন আগ্রাসন চালালে কল্পনাতীত জবাব দেবে ইরান: আইআরজিসি

আপডেট সময় : ০৩:০২:২২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬