চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে আগামী ছয় মাসের জন্য লেবাননের ৫০০ মিলিয়ন ইউরো সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই এমন ঘোষণা এলো।
বৈঠকে ফ্রান্স লেবাননের ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ লেবাননে যেকোনো ধরনের ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পরিহার করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি হিজবুল্লাহকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা বন্ধ এবং নিরস্ত্রীকরণের পরামর্শ দেন। এদিকে, যুদ্ধের ভয়াবহতায় গত ছয় সপ্তাহে দেশটিতে মৃতের সংখ্যা দুই হাজার ৪৫৪ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন সাত হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কার্যকর চুক্তির ওপর জোর দিয়েছেন বিশ্বনেতারা।
রিপোর্টারের নাম 























