ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আফগান সহযোগীদের যুক্তরাষ্ট্রে নয়, কঙ্গোতে পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন

আফগানিস্তানে মার্কিন বাহিনীর হয়ে কাজ করা প্রায় ১,১০০ জন আফগান নাগরিককে আফ্রিকার দেশ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পাঠানোর পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের অপেক্ষায় থাকা এই আফগানদের ভাগ্য এখন অনিশ্চয়তার মুখে। মূলত আফগানদের জন্য বিশেষ পুনর্বাসন কর্মসূচি স্থগিত করার পর এই বিকল্প প্রস্তাব সামনে এসেছে।

বর্তমানে এই আফগান নাগরিকরা কাতারের একটি ট্রানজিট ক্যাম্পে প্রায় এক বছর ধরে অবস্থান করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক দোভাষী এবং মার্কিন সামরিক বাহিনীর সাবেক সহযোগী রয়েছেন। বিশেষ উদ্বেগের বিষয় হলো, এই দলে প্রায় ৪০০ শিশু রয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর জীবনের ঝুঁকিতে থাকা এই ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থেই কাতার সরিয়ে নেওয়া হয়েছিল।

এদিকে, কঙ্গো নিজেই বর্তমানে চরম মানবিক সংকটে রয়েছে। গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ সংঘাতের কারণে দেশটিতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত। এমন এক অস্থিতিশীল দেশে আফগানদের পাঠানোর পরিকল্পনা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা এসব নাগরিকদের জন্য একটি ‘স্বেচ্ছামূলক পুনর্বাসন’ ব্যবস্থা খুঁজছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

আফগান সহযোগীদের যুক্তরাষ্ট্রে নয়, কঙ্গোতে পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন

আপডেট সময় : ০১:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬