ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভেনেজুয়েলার কারাগারে বন্দিদের রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ৫

ভেনেজুয়েলার একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে বন্দিদের মধ্যে ভয়াবহ দাঙ্গায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। রাজধানী কারাকাস থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত ইয়ারে-৩ কারাগারে সোমবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কারাগার সেবা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বন্দিদের অভ্যন্তরীণ কোন্দল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ এক পর্যায়ে দাঙ্গায় রূপ নেয়। এতে পাঁচ বন্দি প্রাণ হারান, যাদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে দেশটির পাবলিক প্রসিকিউটরের দপ্তর আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় আহতদের সংখ্যা বা দাঙ্গার বিস্তারিত কারণ এখনো প্রকাশ করা হয়নি।

ভেনেজুয়েলার কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি এবং অপরাধী চক্রের আধিপত্য দীর্ঘদিনের সমস্যা। গত বছর ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো কারাগারগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সামরিক অভিযান চালানোর পর অনেক বন্দিকে ইয়ারে-৩ কারাগারে স্থানান্তর করা হয়েছিল। উল্লেখ্য, এই কারাগার কমপ্লেক্সের একটি অংশ রাজনৈতিক বন্দিদের রাখার জন্য বিশেষভাবে পরিচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র ও তিস্তার পানি কমলেও বেড়েছে নদীভাঙন, গাইবান্ধায় চরাঞ্চলের মানুষের দুর্দশা

ভেনেজুয়েলার কারাগারে বন্দিদের রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ৫

আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬