ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের আসক্তি থেকে মুক্ত রাখতে ঐতিহাসিক আইন পাস করেছে যুক্তরাজ্য। নতুন আইন অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তির কাছে তামাকজাত পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর মাধ্যমে পর্যায়ক্রমে দেশটিকে একটি ‘ধূমপানমুক্ত প্রজন্ম’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে ব্রিটিশ সরকার।
পার্লামেন্টের উভয় কক্ষে পাস হওয়া এই বিলটি এখন রাজকীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের ফলে একদিকে যেমন ধূমপানজনিত ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি কমবে, অন্যদিকে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার (এনএইচএস) ওপর বিশাল ব্যয়ভার লাঘব হবে। স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং এই পদক্ষেপকে জনস্বাস্থ্যের জন্য একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
রিপোর্টারের নাম 

























