ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনী তাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় করে ফেলেছে। পেন্টাগনের অভ্যন্তরীণ পর্যালোচনা এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যে নতুন কোনো বড় ধরনের সংঘাত দেখা দিলে যুক্তরাষ্ট্র বড় ধরনের গোলাবারুদ সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, গত সাত সপ্তাহে মার্কিন বাহিনী তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের ৪৫ শতাংশ, থাড ক্ষেপণাস্ত্রের অর্ধেক এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় ৫০ শতাংশ ব্যবহার করেছে। এই অস্ত্র ভাণ্ডার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত চার থেকে পাঁচ বছর সময় প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, স্বল্প মেয়াদে ইরান পরিস্থিতির মোকাবিলা করার মতো সক্ষমতা থাকলেও, চীনের মতো বড় শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় গোলাবারুদ এখন যুক্তরাষ্ট্রের হাতে নেই।
রিপোর্টারের নাম 

























