ওমান উপকূলের অদূরে একটি কন্টেইনারবাহী জাহাজে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমান উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের একটি নৌযান জাহাজটির কাছাকাছি গিয়ে এই হামলা চালায়।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির দাবি, জাহাজটিকে বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও তা উপেক্ষা করায় ‘সামুদ্রিক আইন’ অনুযায়ী ব্যবস্থা নিয়েছে তাদের সামরিক বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তাপ বাড়ছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবকে ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং ওয়াশিংটনের কোনো শর্ত মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
রিপোর্টারের নাম 

























