বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখার লক্ষ্যে লন্ডনে শুরু হয়েছে দুই দিনের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক বৈঠক। ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ৩০টিরও বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী, সামরিক পরিকল্পনাবিদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।
বৈঠকের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনে কূটনৈতিক ঐকমত্য তৈরি করা। সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল সংঘাতের জেরে এই রুটে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তাই এই রুটকে ঝুঁকিমুক্ত করতে একটি স্থায়ী পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিচ্ছে অংশগ্রহণকারী দেশগুলো।
রিপোর্টারের নাম 

























