ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পারস্য উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় হামলার হুমকি ইরানের

ইরানের ওপর কোনো ধরনের হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিলে উপসাগরীয় দেশগুলোর তেল উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের এক শীর্ষ কমান্ডার এ হুমকি দিয়েছেন।

ইরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো দেশ তাদের শত্রুদের জন্য নিজেদের মাটি ব্যবহারের সুযোগ দেয়, তবে তাদের অর্থনৈতিক লাইফলাইন হুমকির মুখে পড়বে। কমান্ডার আরও জানান, ইরানের সামরিক লক্ষ্যবস্তুর তালিকায় এখন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র ও শোধনাগারগুলোও অন্তর্ভুক্ত হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার ও বাহরাইনের বিভিন্ন স্থাপনাকে এই সতর্কতার আওতায় আনা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র ও তিস্তার পানি কমলেও বেড়েছে নদীভাঙন, গাইবান্ধায় চরাঞ্চলের মানুষের দুর্দশা

পারস্য উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় হামলার হুমকি ইরানের

আপডেট সময় : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬