ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে ইরাকে নগদ মার্কিন ডলার পাঠানো সাময়িকভাবে স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে চলমান নিরাপত্তা সহযোগিতা কর্মসূচিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগ সম্প্রতি ইরাকে পাঠানো প্রায় ৫০ কোটি ডলারের একটি কার্গো ফ্লাইট আটকে দিয়েছে। এই অর্থ মূলত ইরাকের তেল বিক্রির আয় থেকে প্রাপ্ত, যা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত ছিল। মূলত ইরাকে সক্রিয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব ও তাদের কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ থেকেই ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এ বিষয়ে মার্কিন প্রশাসন বা ট্রেজারি বিভাগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 

























