ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

যুদ্ধবিরতির ফাঁকে সক্ষমতা বাড়াচ্ছে মার্কিন বাহিনী: সেন্টকম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে এবং পুনরায় অস্ত্রসজ্জিত হতে কাজ করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক সংবাদ সম্মেলনে সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার জানিয়েছেন, তাদের বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং সামরিক কৌশলে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের উপস্থিতিতে ব্র্যাড কুপার বলেন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে মার্কিন বাহিনী অনন্য। যুদ্ধবিরতির এই সময়কালকে তারা মূলত পুনর্গঠন ও প্রস্তুতির কাজে ব্যবহার করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেওয়ার পরই সেন্টকমের পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য যেকোনো সংঘাত মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি সেরে রাখছে ওয়াশিংটন। যদিও যুদ্ধবিরতির এই সময়ে সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র ও তিস্তার পানি কমলেও বেড়েছে নদীভাঙন, গাইবান্ধায় চরাঞ্চলের মানুষের দুর্দশা

যুদ্ধবিরতির ফাঁকে সক্ষমতা বাড়াচ্ছে মার্কিন বাহিনী: সেন্টকম

আপডেট সময় : ১১:৩৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬