ইরান বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, নগদ অর্থের তীব্র সংকটে থাকা তেহরান প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হচ্ছে।
ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরানের সামরিক বাহিনী ও পুলিশ সদস্যদের বেতন বকেয়া রয়েছে। এছাড়া হরমুজ প্রণালি নিয়ে মার্কিন অবস্থানের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ জলপথটি অবরুদ্ধ করে রেখেছে। তার মতে, ইরান মুখ রক্ষা করতে এবং প্রতিদিনের বড় অংকের আর্থিক ক্ষতি এড়াতে প্রণালিটি খুলে দেওয়ার চেষ্টা করছে।
রিপোর্টারের নাম 

























