ইরানে সাম্প্রতিক সামরিক হামলার ফলে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করতে ব্যাপক সংস্কার কাজ শুরু করেছে দেশটির সরকার। ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা খাজেমি জানিয়েছেন, মার্কিন ও ইসরাইলি হামলায় দেশের প্রায় ১ হাজার ৩০০টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৭৭৫টি বিদ্যালয়ের মেরামত কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সেগুলো শিক্ষা কার্যক্রমের জন্য প্রস্তুত করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত ২০টি বিদ্যালয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে তেহরান, কেরমানশাহ, ইস্পাহান এবং হরমোজগান অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। শিক্ষার্থীদের পড়াশোনা নিরবচ্ছিন্ন রাখতে আগামী অক্টোবরের মধ্যে বাকি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর সংস্কার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
রিপোর্টারের নাম 

























