ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফুটবলে ব্যর্থতার দায়: কোচের পদত্যাগের হিড়িক, ডাগআউটে বড় পরিবর্তন

বিশ্বকাপ ফুটবল মানেই শুধু মাঠে খেলোয়াড়দের জয়-পরাজয়ের লড়াই নয়, ডাগআউটে বসে থাকা মাস্টারমাইন্ড বা কোচদের জন্যও এটি অগ্নিপরীক্ষার সবচেয়ে বড় মঞ্চ। কোটি ভক্তের প্রত্যাশার চাপ এবং দেশের ফুটবল বোর্ডের আকাশচুম্বী লক্ষ্য পূরণ করতে না পারলে টুর্নামেন্ট চলাকালীন কিংবা বিদায়ের পরপরই গুনতে হয় চরম খেসারত। ২০২৬ বিশ্বকাপেও তার ব্যতিক্রম ঘটেনি; টুর্নামেন্টের মাঝপথেই ইতোমধ্যে সাত দেশের ডাগআউটে এসেছে বড় পরিবর্তন, যার মধ্যে ছয়জন কোচ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং একজনকে সরাসরি বরখাস্ত করা হয়েছে।

এবারের আসরের অন্যতম আলোচিত বিদায় ডাচ কোচ রোনাল্ড কোম্যানের। শিরোপার স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে এলেও ‘রাউন্ড অব ৩২’-এ মরক্কোর কাছে হেরে স্তব্ধ হয়ে যায় নেদারল্যান্ডস। এই হতাশাজনক বিদায়ের পর ডাগআউট ছাড়ার ঘোষণা দেন কোম্যান। ফলে নতুন কোচের সন্ধানে নামতে হচ্ছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনকে।

কোম্যানের মতোই রাউন্ড অব ৩২ থেকে দলের বিদায়ের পর দায়িত্ব ছেড়েছেন ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে। মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ইকুয়েডর। প্রত্যাশিত ফলাফল না আসায় ইকুয়েডর ফুটবল ফেডারেশনও তার সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসে, যার কারণে পদত্যাগ করেন তিনি।

স্কটিশ ফুটবলে দীর্ঘ সাত বছরের এক সফল ও ইতিবাচক অধ্যায়ের অবসান ঘটেছে এ বিশ্বকাপে। ২০১৯ সালে দায়িত্ব নেওয়া স্টিভ ক্লার্কের অধীনে স্কটল্যান্ড অনেক উন্নতি করলেও, এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। এ ব্যর্থতার পর কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্লার্ক।

দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের এবারের বিশ্বকাপযাত্রা ছিল চরম বিপর্যয়কর। গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি তারা। স্পেনের কাছে হারের পাশাপাশি সৌদি আরব ও টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্দের সঙ্গে ড্র করে মাত্র দুই পয়েন্ট নিয়ে বিদায় নেয় উরুগুয়ে। এ ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেন অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েলসা।

এছাড়াও দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং-বো’ও দলের আশানুরূপ পারফর্ম করতে না পারায় দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেন। বিশ্বকাপ মঞ্চে এমন ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে আরও বেশ কয়েকজন কোচকে বিদায় নিতে হয়েছে, যা ফুটবলের চিরন্তন এক নির্মম বাস্তবতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী: হুইপ নিজানের মন্তব্য

বিশ্বকাপ ফুটবলে ব্যর্থতার দায়: কোচের পদত্যাগের হিড়িক, ডাগআউটে বড় পরিবর্তন

আপডেট সময় : ০২:১৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬