ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভোলায় টিসিবির ডাল খোলা বাজারে বিক্রি: মুদি দোকানি আটক, ডিলারের সন্ধান চলছে

ভোলার বোরহানউদ্দিনে টিসিবির মসুর ডাল খোলা বাজারে অবৈধভাবে বিক্রি ও মজুত রাখার অভিযোগে এক মুদি দোকানিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১৩ বস্তা ডাল জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট টিসিবি ডিলারের সন্ধানে প্রশাসন মাঠে নেমেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ববাজারে অভিযান চালানো হয়। এ সময় ব্রিজসংলগ্ন এলাকায় মুদি দোকানি জসিমের দোকান থেকে টিসিবির ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয় এবং জসিমকে আটক করা হয়।

আটক মুদিদোকানি জসিম সাংবাদিকদের জানান, তিনি কাচিয়া চৌমুহনী বাজারের টিসিবি ডিলার জুয়েলের কাছ থেকে এই ১৩ বস্তা মসুর ডাল কিনে এনেছেন।

অভিযান পরিচালনাকারী বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, টিসিবির পণ্য অবৈধভাবে খোলা বাজারে বিক্রির অভিযোগে এই ডাল জব্দ করা হয়েছে এবং মুদি দোকানি জসিমকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, টিসিবির ডিলারের সন্ধান চলছে এবং তাকে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরার শ্রীপুরে টিসিবির পণ্যের মান নিয়ে ক্রেতাদের অসন্তোষ: দাম বৃদ্ধি, নিম্নমানের পণ্য সরবরাহ

ভোলায় টিসিবির ডাল খোলা বাজারে বিক্রি: মুদি দোকানি আটক, ডিলারের সন্ধান চলছে

আপডেট সময় : ০৩:১৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬