ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইরানের ওপর সামরিক চাপ বহাল রেখে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, তেহরানের পক্ষ থেকে কোনো সমন্বিত প্রস্তাব না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে যুদ্ধবিরতি চললেও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বহাল রাখার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

ট্রাম্পের ভাষ্যমতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধেই তিনি আপাতত ইরানের ওপর সরাসরি হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ রয়েছে, এই পদক্ষেপে একদিকে যেমন আলোচনার সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে নৌ অবরোধের মাধ্যমে ইরানের ওপর কৌশলগত ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরার শ্রীপুরে টিসিবির পণ্যের মান নিয়ে ক্রেতাদের অসন্তোষ: দাম বৃদ্ধি, নিম্নমানের পণ্য সরবরাহ

ইরানের ওপর সামরিক চাপ বহাল রেখে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

আপডেট সময় : ০৩:০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬