ইরানের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সমঝোতা বা চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে পুনরায় সামরিক অভিযান পরিচালনার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে সামরিক পদক্ষেপ গ্রহণের জন্য মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, যুদ্ধবিরতির সময়কালকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ মজুত করার কাজে ব্যবহার করেছে। তিনি আরও বলেন, আলোচনার পথ বন্ধ হলে ইরানকে সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, সেনাবাহিনী হামলার জন্য পুরোপুরি প্রস্তুত এবং প্রয়োজনীয় রসদ সংগ্রহ সম্পন্ন হয়েছে।
রিপোর্টারের নাম 

























