ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সংযুক্ত আরব আমিরাতকে ডলার সহায়তার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

তেল-নির্ভর অর্থনীতির দেশ সংযুক্ত আরব আমিরাতে ডলারের তারল্য সংকট কাটাতে ‘কারেন্সি সোয়াপ’ বা মুদ্রা বিনিময়ের অনুরোধ বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে আমিরাতের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ওয়াশিংটন সহায়তার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। আমিরাতের নিরাপত্তা বাহিনী ইরান-সংশ্লিষ্ট একটি চক্রকে আটকের দাবি করলে তেহরান তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই পদক্ষেপকে উস্কানিমূলক উল্লেখ করে আমিরাত সরকারকে সুপ্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী: হুইপ নিজানের মন্তব্য

সংযুক্ত আরব আমিরাতকে ডলার সহায়তার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৯:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬