ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বরিশালে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা, সমঝোতায় উদ্ধার হ্যান্ডকাপ

বরিশালের মুলাদীতে গ্রেপ্তারকৃত এক আওয়ামী লীগ কর্মীকে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। পরে গভীর রাতে স্থানীয়দের সঙ্গে ‘সমঝোতার’ মাধ্যমে হারিয়ে যাওয়া হ্যান্ডকাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মুলাদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিকেলে মুলাদী থানা পুলিশ আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়াকে বাজার থেকে গ্রেপ্তার করে। এসময় অর্ধশতাধিক স্থানীয় লোক পুলিশকে ঘিরে ফেলে এবং একপর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় সেতুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশ সদস্যরা কিছুটা বিপাকে পড়েন। পরে স্থানীয়দের সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমঝোতার মাধ্যমে গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হ্যান্ডকাপ খুলে তা ফেরত দেওয়া হয়।

মুলাদী থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই পুলিশ হ্যান্ডকাপ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিল, যার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়া। তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে মামলা করা হয়েছে এবং সেতুসহ জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওসি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী: হুইপ নিজানের মন্তব্য

বরিশালে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা, সমঝোতায় উদ্ধার হ্যান্ডকাপ

আপডেট সময় : ০২:১৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬