ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত: চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতার উদ্যোগ

চীনের সানিয়ায় চলমান ‘৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস’-এ অংশগ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্ক উন্নয়নে চার দিনের সরকারি সফরে রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সফরের শুরুতেই তিনি হাইনান প্রদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি জোরদার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে সার্ফিং, শুটিং, ভলিবল ও টেবিল টেনিসের মতো ডিসিপ্লিনগুলোতে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে উভয় দেশ। বিশেষ করে উন্নত প্রশিক্ষণ এবং দক্ষ কোচ বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াবিদদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিকেএসপি-সহ দেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবীদের জন্য চীনে উচ্চতর বৃত্তির সুযোগ এবং দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীনের প্রতিনিধিরা বাংলাদেশের ক্রিকেটের অভাবনীয় সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন এবং দেশটি থেকে বিশেষজ্ঞ ক্রিকেট কোচ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের প্রশিক্ষণের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলমান এই সফর দুই দেশের ক্রীড়া সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী: হুইপ নিজানের মন্তব্য

ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত: চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতার উদ্যোগ

আপডেট সময় : ০৮:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬