ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সতর্ক করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইউরোপসহ পুরো বিশ্বের জন্য তার পরিণতি ‘বিপর্যয়কর’ হবে।
ইইউ-র পরিবহন কমিশনার অ্যাপোস্টোলোস তজিৎজিকোস্টাস জানান, ইউরোপের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইইউ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উৎস থেকে বিকল্প উপায়ে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ফ্লাইট বাতিলের কোনো লক্ষণ এখনো দেখা যায়নি, তাই জীবনযাত্রা বা যাতায়াতের ক্ষেত্রে এই মুহূর্তে বড় কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই।
গত কয়েক দিন ধরে হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।
রিপোর্টারের নাম 

























