ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আফ্রিকার দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। বেইজিংয়ে মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল চাপোর সঙ্গে এক বৈঠকে তিনি এই আগ্রহের কথা জানান।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে জানা গেছে, শি জিনপিং বলেন, ‘মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব আফ্রিকার দেশগুলোর ওপর পড়ছে। চীন স্থানীয় দেশগুলোর সঙ্গে মিলে এই সংকট মোকাবিলা, শান্তি বজায় রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একসঙ্গে কাজ করতে আগ্রহী।’

বৈঠকে শি জিনপিং চীন ও আফ্রিকাকে সম্মিলিতভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানোর তাগিদ দেন। একইসঙ্গে শত্রুতা বন্ধে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘প্রকৃত বহুপাক্ষিকতা’ অনুশীলনে উৎসাহিত করতেও তিনি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী: হুইপ নিজানের মন্তব্য

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

আপডেট সময় : ০৭:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬